• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফায়ার সার্ভিস মহাপরিচালকের “দূর্নীতির ক্যাশিয়ার” রেজায়ে রাব্বি! ঝালকাঠিতে দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের কক্ষে তালা, অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ শাহ্ মাহমুদিয়া কলেজ অধ্যক্ষকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন  চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালক আহত শাহ আলী মাজারে হামলার প্রতিবাদে আগামীকাল বাউল ও সঙ্গীতশিল্পীদের মানববন্ধন কাঠালিয়ায় শ্রমিক দলের উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর হলেন জাতীয় ক্রিকেটার তৌহিদুল ইসলাম রাসেল বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক সুদৃঢ়করণে ফলপ্রসূ আলোচনা: ইঞ্জিনিয়ার রেজাউল করিমকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা

ইংল্যান্ডের হারের রাতে ইতালির ড্র, ফ্রান্সের বড় জয়

Reporter Name / ৫০৫ Time View
Update : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশনস ফুটবল লিগে ইংল্যান্ডের হারের রাতে ইতালি ড্র করলেও বড় জয় পেয়েছে ফ্রান্স।
গ্রিসের কাছে ২-১ গোলে হারের লজ্জা পেয়েছে ইংল্যান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে দশবারের মোকাবেলায় এই প্রথম ইংলিশদের হারালো গ্রিস। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়টি চলতি সপ্তাহে ৩১ বছর বয়সে মারা যাওয়া জর্জ বালডককে উৎসর্গ করেছে গ্রিস। ম্যাচ শুরুর আগে বালডকের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে গ্রিস।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বি২-এর খেলায় মুখোমুখি হয় ইংল্যান্ড ও গ্রিস। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও, ৪৯ মিনিটে ভেনগেলিস পাভলিদিসের গোলে ১-০ গোলে এগিয়ে যায় গ্রিস।
৮৭ মিনিটে ম্যাচে সমতা ফেরান ইংল্যান্ডের জুড বেলিংহাম। এরপর ইনজুরি সময়ে গোল আদায় করে ঐতিহাসিক জয় পায় গ্রিস। ৯৪ মিনিটে গ্রিসের হয়ে গোল করেন পাভলিদিস।
লিগে ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে গ্রিস। ইংল্যান্ডের আগে আয়ারল্যান্ড ও ফিনল্যান্ডকে হারিয়েছে তারা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয়স্থানে ইংল্যান্ড।
এদিকে দিনের আরেক ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও ম্যাচ জিততে পারেনি ইতালি। গ্রুপ এ২-এ বেলজিয়ামের সাথে ২-২ গোল ড্র করেছে তারা।
ঘরের মাঠে ম্যাচের প্রথম মিনিটে আন্দ্রিয়া কামবিয়াসোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইতালি। ২৪ মিনিটে ইতালিকে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে দেন মাতিও রেতেগুই।
৪০ মিনিটে ইতালির লরেঞ্জো পেলেগ্রিনি লালকার্ড দেখলে ১০জনের দলে পরিণত হয় ইতালি। তিন বছর পর এই প্রতিযোগিতায় ইতালির প্রথম খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখলেন পেলেগ্রিনি। সর্বশেষ ২০২১ সালে নেশনস লিগে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন লিওনার্দো বোনুচি।
ইতালি ১০ জনের দলে পরিণত হবার পরই প্রথম গোল পায় বেলজিয়াম। ৪২ মিনিটে ডিফেন্ডার ম্যাক্সিম ডি কুইপারের গোলে ম্যাচে ব্যবধান কমায় বেলজিয়াম। ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইতালি।
৬১ মিনিটে গোল করে ম্যাচে ২-২ সমতা আনেন বেলজিয়ামের লিয়ান্দ্রো টোসার্ড। ঐ স্কোরেই ম্যাচ শেষ করে ইতালি ও বেলজিয়াম।
লিগে ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ইতালি। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয়স্থানে বেলজিয়াম।
গ্রুপ এ২-তে ইসরায়েলকে ৪-১ গোলে হারিয়ে লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ফ্রান্স। দলের হয়ে গোলগুলো করেন এডুয়ার্দো কামাভিঙ্গা, ক্রিস্টোফ এনকুকু, মাতেও গেনদুজি ও বার্কোলা। আর ইসরায়েলের হয়ে একমাত্র গোলটি করেন ওমরি।
এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে ফ্রান্স। ৩ ম্যাচের সবগুলোতে হেরে টেবিলের তলানিতে ইসরায়েল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/