• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড-২০২৪” পেলেন দেশের অন্যতম ইএনটি রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ মশিউর রহমান

Reporter Name / ৩৯৩ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

মোশাররফ হোসাইন রাজু : বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জাতিসংঘ ঘোষিত বিশ্ব শান্তি দিবস উদযাপন উপলক্ষে “দেশে শান্তি ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় নাগরিক সমাজের করণীয়” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন এম. নাজিমুদ্দিন আল আজাদ। সাবেক মন্ত্রী ধর্ম ও পাণি সম্পদ মন্ত্রণালয়। প্রধান আলোচক ছিলেন দেশবরেণ্য কথা সাহিত্যিক ও সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মঈন উদ্দিন কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ মশিউর রহমান, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, এশিয়ান ইউনিভার্সিটির প্রফেসর এবং বিশিষ্ট কবি সাহিত্যিক লেখক ও গবেষক ড. এমদাদুল হক খান, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও দৈনিক যুগান্তর পত্রিকার সার্কুলেশন ম্যানেজার মোঃ সাইদুল হক,অনুষ্ঠান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ মোশাররফ হোসাইন রাজু। সভাপতিত্ব করেন সোশ্যাল জাস্টিস ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ব্যারিস্টার রবিউল হোসেন রবি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রতিটি সেক্টর বিগত আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়ে গেছে। এদেশের মিডিয়া তথা সংবাদপত্রের স্বাধীনতা ছিল না।বুদ্ধিজীবী সুশীল সমাজ শিক্ষক আলেম-ওলামা ছাত্র জনতার বাক স্বাধীনতা ছিল না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানাই এবং তাদের স্বপ্ন পূরণে আমাদের কাজ করতে হবে। বিশেষ করে প্রশাসনের সকল ক্ষেত্রে সংস্কার করে একটি সোনার বাংলাদেশ গড়তে হবে যেখানে থাকবে না কোন বৈষম্য। বিশেষ অতিথি বসুন্ধরা আদ্ দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভাগীয় প্রধান বাংলাদেশের অন্যতম নাক কান গলা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডঃ মোঃ মশিউর রহমান বলেন, নির্যাতিত নিপীড়িত দেশের গণমানুষের মুক্তির জন্য বৈষম্য বিরোধী একটি দুর্নীতি মুক্ত সোনার বাংলাদেশ গড়ার জন্য ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধ ভাবে দেশপ্রেম নিয়ে বৈষম্য বিরোধী দেশ গড়ার জন্য এগিয়ে আসা। দেশের প্রতিটি সেক্টরে সকল বৈষম্য দূর করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে ।তাহলেই ছাত্র জনতার আত্মত্যাগের স্বপ্ন পূরণ হবে।
বাংলাদেশের অন্যতম একজন মানব দরদী সমাজসেবক ও মানবাধিকার কর্মী নওমুসলিম মুহাম্মদ রাজ তার বক্তব্যে বলেন, আমাদের সংগঠন হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ প্রথম থেকেই বৈষম্য বিরোধী ছাত্র জনতার পাশে ছিলাম। আমরা নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়ে এসেছি এবং এই সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। শুধু তাই নয় মানবিক সেবায় আমরা বাংলাদেশের প্রতিটি দুর্যোগময় পরিস্থিতিতে দেশের প্রত্যন্ত অঞ্চল সহ সারা বাংলাদেশে আমাদের সুবিশাল কর্মী বাহিনী নিয়ে সকল রকমের সহযোগিতা দিয়ে কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে বাংলাদেশের অন্যতম নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ মশিউর রহমান কে চিকিৎসা ও সমাজ সেবায় সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ
“ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড ২০২৪” সম্মাননা পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম.নাজিম উদ্দিন আল আজাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/