• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

বাংলাদেশ-ভারত: হাসানের তোপে প্রথম সেশন বাংলাদেশের

Reporter Name / ৩৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনে বল হাতে দাপট দেখালেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তার বোলিং নৈপুন্যে প্রথম সেশনে ২৩ ওভারে ৩ উইকেটে ৮৮ রান তুলেছে স্বাগতিক ভারত। ৭ ওভারে ১৪ রানে ৩ উইকেট নেন হাসান।
এ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ৫ ওভারে বিনা উইকেটে ১৪ রান তুলেছিলেন ভারতের দুই ওপেনার যশ^সী জয়সওয়াল ও ভারত অধিনায়ক রোহিত শর্মা। ষষ্ঠ ওভারে প্রথম বলে হাসানের অফ-স্টাম্পের বলে ডিফেন্স করতে গিয়ে প্রথম স্লিপে শান্তকে ক্যাচ দেন ১টি চারে ১৯ বলে ৬ রান করা রোহিত।
তিন নম্বরে ব্যাট হাতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন ৮ বল খেলা শুভমান গিল। হাসানের লেগ স্টাম্পের বাইরের বলে খেলতে গিয়ে বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দেন গিল।
গিলের বিদায়ে ক্রিজে এসে সুবিধা করতে পারেননি ভারতের বিরাট কোহলি। হাসানের অফ-স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ৬ বলে ৬ রান করে উইকেটরক্ষক লিটনকে ক্যাচ দিয়ে বিদায় নেন কাহলি।
হাসানের পেস তোপে দশম ওভারে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ভারত।
এ অবস্থায় শক্ত হাতে হাল ধরেন ওপেনার জয়সওয়াল ও ২১ মাস পর টেস্ট খেলতে নামা ঋসভ পান্ত। ৮৩ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম সেশন শেষ করেন তারা। ৬টি চারে জয়সওয়াল ৩৭ এবং ৫টি বাউন্ডারিতে পান্ত ৩৩ রানে অপরাজিত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/