• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

নড়াইলের মির্জাপুরে সৎ মায়ের হাতে ৪ বছরের শিশু খুন

Reporter Name / ৪৩১ Time View
Update : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

খন্দকার আছিফুর রহমান তোতা : নড়াইলের সদর উপজেলার মির্জাপুরে রাশেদুল নামে ৪ বছরের এক শিশু সৎ মায়ের হাতে খুন হয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর বিছালী ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সরেজমিন পরিদর্শন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রহিমের সাথে সাংসারিক বনিবনা না হওয়া দুধের শিশুসন্তান রাশেদুলকে ফেলে তার মা ফারিয়া আড়াই বছর আগে চলে গিয়ে অন্য জায়গায় বিয়ে করে ঘর বাঁধে। রাশেদুলকে ফেলে তার মা চলে গেলে শিশু রাশেদুল তার দাদা-দাদীর আশ্রয়ে লালিত পালিত হতে থাকে।

পরে রহিমাকে ২য় স্ত্রী হিসেবে গ্রহন করে আব্দুর রহিম। রহিমের সংসারে আসার পর থেকেই সে রাশেদুলকে কুনজরে দেখতো ও হিংসা করতো। এক পর্যায়ে গতকাল ১৬ সেপ্টেম্বর সোমবার বিকালে রাশেদুল নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে এক পর্যায়ে এদিন গভীর রাতে বাড়ির পাশের ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এরপরই সবার সন্দহ হয়রাশেদুলের সৎমা রহিমার উপর। তাকে জিজ্ঞাসাবাদের রাশেদুলকে হত্যার কথা প্রথমে অস্বীকার করলেও এক পর্যায়ে প্রতিহিংসার বসে তার জা (ভাসুরের স্ত্রী) রুমার সহযোগিতায় রাশেদুলকে শ্বাসরোধে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয়ার কথা স্বীকার করে রহিমা। তার স্বীকারোক্তিতে পরে তাকে ও তার জা রুমাকে আটক করে পুলিশ।

রাশেদুলের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে স্বজনরা ও এলাকাবাসী।

উক্ত ঘটনার বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, রাশেদুলকে হত্যার কথা স্বীকার করেছে, তার সৎমা রহিমা ও তার জা (ভাসুরের স্ত্রী) রুমাকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/