• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত চিকিৎস্যাকেন্দ্রীক থেকে প্রতিরোধ কেন্দ্রীক স্বাস্থ্য ব্যবস্থা হবে….ডা: জিয়াউদ্দিন হায়দার  চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চৌদ্দগ্রামে আলোচনা সভা বাড়ল ভোজ্যতেলের দাম দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী  বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বিগত সরকার: অর্থমন্ত্রী সরকার কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠির রাজাপুরে অপরিকল্পিত খাল খননে সড়কে ধস চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

হ্যারিসের সাথে আরেক দফা টিভি বিতর্কে অংশ নিতে আগ্রহী নন ট্রাম্প

Reporter Name / ৩০৫ Time View
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে আরেক দফা টেলিভিশন বিতর্কে অংশ নিতে আগ্রহী নন। গতকাল বৃহস্পতিবার তিনি এমন ঘোষণা দিয়েছেন।

রিপাবলিকান প্রার্থী ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘কোন তৃতীয় বিতর্ক হবে না’।
তিনি বলেছেন, জুন মাসে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার আগের বিতর্ক এবং গত মঙ্গলবার অনুষ্ঠিত হ্যারিসের সাথে প্রথম এবং শেষ বিতর্কের পর তার আর কোন বিতর্কে অংশ নেওয়ার আগ্রহ নেই। এবিসি নিউজ আয়োজিত বিতর্কে ডেমোক্র্যাটিক প্রার্র্থী ট্রাম্পকে ধরাশায়ী করেছেন। কমলার নৈপূণ্যে উচ্ছ্বসিত তার নির্বাচনী প্রচার শিবির। এ কারণে কমলার সমর্থকরা ট্রাম্পের সাথে দ্বিতীয় দফা বিতর্ক আয়োজনের আহ্বারও জানিয়েছেন।
কিন্তু, ট্রাম্প এ আহ্বানে সাড়া দেননি। দুই প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত প্রথম বিতর্ক ৬ কোটি ৭০ লাখ মানুষ সরাসরি দেখেছেন। এ জন্য কমলার সমর্থকরা অক্টোবরে দ্বিতীয় দফা বিতর্ক আয়োজনের আহ্বান জানিয়েছেন।
বিতর্কের পরের দিন, ট্রাম্প বলেছেন, তিনি বিতর্কে জিতেছেন বলে তার আর বিতর্কে অংশ নেওয়ার প্রয়োজন নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/