• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ রাঙামাটিতে অবসরপ্রাপ্তদের ঈদ পুনর্মিলনীতে স্মৃতিচারণ ও মিলনমেলা ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি  টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক ঢাকা বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (প্রায় ৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ১ জন আটক বাগেরহাটে ভুয়া বিল-ভাউচারে সরকারি টাকা উত্তোলন, কর্মকর্তা বললেন সমন্বয় করা হয়   ঝালকাঠির সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ঝালকাঠির শশ্মানঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের আর্থিক সহায়তা হাম মোকাবিলায় সরকার প্রস্তুত; আতঙ্ক নয় সচেতনতার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ঝালকাঠিতে যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামীকে কুপিয়ে হত্যা

Reporter Name / ৩৩৭ Time View
Update : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট বাজারে সাঈদুর রহমান স্বপন নামে এক যাবতজীবন সাজপ্রাপ্ত আসামীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাঈদুর রহমান স্বপন শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, স্বপন সকাল ৯টায় শেখেরহাট মাজার মসজিদের সামনে স্থানীয় দোকানদার হারুন এর জানাজায় উপস্থিত হয়ে নিজের পুর্বের ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে সবার কাছে দোয়া চান।

পরে বাজারে নাস্তা করতে আসে স্বপন। এ সময় ওৎপেতে থাকা দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তাকে। নিহত স্বপন ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তবে তিনি জামিনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ‘শনিবার সকাল ১০ টার দিকে শেখেরহাট বাজারে স্বপনকে চার হাত ও পায়ের রগ কেটে উপুর্যপুরি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বিত্তরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় দুই ব্যক্তি মোটরসাইকেলে করে বাজারে এসে সাঈদুর রহমান স্বপন কে উপুর্যপুরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
এ হত্যা ঘটনার নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ও সদর(সার্কেল) মোঃ মহিতুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২ টায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যার ঘটনায় জড়িত সিসিটিভি ফুটেজে দুই দুর্বৃত্তকে দেখা যায়। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি আরো বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/