• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠির ৯টি ইউনিয়ন পরিষদে দায়িত্ব পেলেন যারা

Reporter Name / ৩৪১ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি থেকে : গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাসেল মনির, নবগ্রাম ইউনিয়ন পরিষদে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথুন মিস্ত্রী, কেওড়া ইউনিয়ন পরিষদে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অমিত কর্মকার, কীর্তিপাশা ইউনিয়ন পরিষদে উপজেলা সমবার কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল কাইয়ুম, বাসন্ডা ইউনিয়ন পরিষদে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা, পোনাবালিয়া ইউনিয়ন পরিষদে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহামুল আলম জোমাদ্দার, গাবখান-ধানসিড়ি ইউনিয়ন পরিষদে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ, শেখেরহাট ইউনিয়ন পরিষদে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার, নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. জিয়া উদ্দিন দায়িত্ব পালন করবেন। শুধু বিনয়কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দিন পলাশ এর স্থানে কাউকে দায়িত্ব দেয়া হয়নি।

গত ৬ আগষ্ট থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের সেবা বিঘ্নিত হওয়া লাঘব করতে নিবন্ধকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরী করার অনুমতি প্রদান করা হয়েছে এই ৯ কর্মকর্তাকে।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল মুঠোফোনে প্রতিবেদককে বলেন, ‘বিনয়কাঠি ইউনিয়নের চেয়ারম্যান মাইনউদ্দিন পলাশ তার ইউনিয়ন পরিষদে নিয়মিত উপস্থিত থাকায় তাকে বহাল রাখা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/