• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

বাগেরহাট রামপালে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪০৩ Time View
Update : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

সরদার মহিদুল ইসলাম, বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটের রামপালে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৯ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৪, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ্ কামাল’র ৭৫ তম জন্মবার্ষিকী এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা এঁর ৯৪ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মুসাম্মাৎ হোসনেয়ারা মিলি সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, মাধ্যমিক শিক্ষা অফিসার এস, এ আনোয়ার উল-কুদ্দুস, সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/