• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ রাঙামাটিতে অবসরপ্রাপ্তদের ঈদ পুনর্মিলনীতে স্মৃতিচারণ ও মিলনমেলা ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি  টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক ঢাকা বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (প্রায় ৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ১ জন আটক বাগেরহাটে ভুয়া বিল-ভাউচারে সরকারি টাকা উত্তোলন, কর্মকর্তা বললেন সমন্বয় করা হয়   ঝালকাঠির সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ঝালকাঠির শশ্মানঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের আর্থিক সহায়তা হাম মোকাবিলায় সরকার প্রস্তুত; আতঙ্ক নয় সচেতনতার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

মোরেলগঞ্জে ইটভাটায় পড়ে ছিল ভ্যান শ্রমিকের মরদেহ

Reporter Name / ৫২১ Time View
Update : রবিবার, ৩০ জুন, ২০২৪

সরদার মহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে ইটভাটা থেকে রাকিব শিকদার(১৭) নামে এক ভ্যানশ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন তার স্বজনেরা। রবিবার (৩০জুন) বেলা ১০টার দিকে কাঠালতলা এলাকায় মোরেলগঞ্জ ব্রিকস্ ইন্ডাস্ট্রিজ এর ভিতরের মাঠে ভাটা শ্রমিকরা রাকিব শিকদারের মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ দুপুরে দিকে রাকিবের মরদেহ হেফাজতে নিয়ে বাগেরহাট সদর হাসপাতালে পোষ্টমর্টেমের জন্য পাঠিয়েছে। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন মরদেহ হেজাজতে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাকিব কাঠালতলা গ্রামের মন্টু শিকদারের ছেলে। সে তার পিতার সাথে ভ্যান শ্রমিকের কাজ করে সংসার চালাতে সহযোগীতা করতো।
এ বিষয়ে রাকিবের পিতা মন্টু শিকদার ও মা লিলি বেগম জানন, শনিবার সন্ধা ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ ছিলো। আজ সকালে ইভাটার মাঠে তার মরদেহ পাওয়া যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, রাকিব শিকদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে বলে অনেকে দাবি করেছেন। তার মৃত্যুর সঠিক কারন জানতে লাশ পোষ্টমর্টেমে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/