• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

মোরেলগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশের হাতে স্বামী আটক

Reporter Name / ৪০০ Time View
Update : শনিবার, ২৯ জুন, ২০২৪

রদার মহিদুল ইসলাম, বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে সুমাইয়া খানম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৯টায় দৈবজ্ঞহাটি গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।সুমাইয়া ওই গ্রামের পলাশ শেখের স্ত্রী।

জানা যায়, পলাশ শেখের স্ত্রীর লাশ নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। বেলা ১টার দিকে থানা পুলিশ সুমাইয়া খানমের লাশ হেফাজতে নেয়। সুমাইয়াকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে এমন অভিযোগে তার স্বামী পলাশ শেখকে আটক করেছে পুলিশ।

সুমাইয়ার বাবা বাহদুর খান বলেন, স্বামীর সাথে মনোমালিন্য ও পারিবারিক কলহের কারণে সুমাইয়া আত্মহত্যা করতে বাধ্য হয়ে থাকতে পারে। ৩ বছর পূর্বে বিয়ে হলেও তাদের সংসারে কোনো সন্তান নেই।

এ বিষয়ে মোড়লগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, সুমাইয়া খানমের লাশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় তার মা মিনারা বেগম মেয়েকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলেছেন। সে কারণে পলাশ শেখকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/