• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

হাই-স্কোরিং প্রস্তুতি ম্যাচে নয়জনের অস্ট্রেলিয়াকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

Reporter Name / ৩৯৮ Time View
Update : শুক্রবার, ৩১ মে, ২০২৪

 

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে নয়জনের অস্ট্রেলিয়াকে ৩৫ রানে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
সদ্য শেষ হওয়া আইপিএলে খেলার কারনে বিশ্রামে থাকায় এখনও অস্ট্রেলিয়া দলের সাথে যোগ দিতে পারেননি প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, ট্রাভিস হেড, ক্যামেরুন গ্রিনরা। তাই প্রথম ম্যাচের পর দ্বিতীয়টিতেও নয়জন মূল খেলোয়াড়কে নিয়ে খেলতে নামে অস্ট্রেলিয়া। ব্যাটিং না করলেও একাদশ সাজাতে ফিল্ডিংয়ে মাঠে নেমেছিলেন প্রধান কোচ, সহকারী কোচ ও প্রধান নির্বাচকরা।
আজ ভোরে পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে রানের বন্যা বইয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। নিকোলাস পুরান ও অধিনায়ক রোভম্যান পাওয়েলের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ২৫৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ৫টি চার ও ৮টি ছক্কায় পুরান ২৫ বলে ৭৫, পাওয়েল ৪টি করে চার-ছক্কায় ২৫ বলে ৫২ এবং শেরফানে রাদারফোর্ড ৪টি করে চার-ছক্কায় ১৮ বলে ৪৭ রান করেন। অস্ট্রেলিয়ার এডাম জাম্পা ২টি উইকেট নেন।
জবাবে লড়াই করার চেষ্টা করেছে অস্ট্রেলিয়াও। কিন্তু ২৫৮ রানের টার্গেট স্পর্শ করতে পারেনি অসিরা। ২০ ওভারে ৭ উইকেটে ২২২ রান পর্যন্ত যেতে সক্ষম হয় তারা। জশ ইংলিশ ৫টি চার ও ৪টি ছক্কায় ৩০ বলে সর্বোচ্চ ৫৫ রান করেন। এছাড়া নাথান এলিস ৩৯, অ্যাস্টন আগার ২৮, টিম ডেভিড ও ম্যাথু ওয়েড ২৫ রান করে করেন। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ও গুদাকেশ মোতি ২টি করে উইকেট নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/