• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

যুদ্ধে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ায় নিরাপত্তা পরিষদের প্রতি জাতিসংঘের ক্ষোভ

Reporter Name / ৪১০ Time View
Update : শুক্রবার, ৩১ মে, ২০২৪

 

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ ও নিপীড়নের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যা বৃদ্ধির পাওয়ায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের সমালোচনা করে বলেছেন, বিশ্বব্যাপী ১১৪ মিলিয়ন মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।
‘পরের মাসে, আমরা সেই সংখ্যাটি আপডেট করব। এই সংখ্যা আরও বেশি হবে’ এই কথা উল্লেখ করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি নিরাপত্তা পরিষদকে বলেছেন, অক্টোবরে তার শেষ হিসাব প্রকাশের পর থেকে এই বিষয় নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
‘সাত মাস পেরিয়ে গেছে কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। কার্যত পরিস্থিতি আরও খারাপ হয়েছে’ এই কথা উল্লেখ করে গ্রান্ডি বলেছেন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মানবিক কর্মীদের ওপর চাপ বেড়েছে।
গ্রান্ডি গাজা, ইউক্রেন, সুদান, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, মিয়ানমার এবং ‘অন্য অনেক জায়গায়’ হাজার হাজার মানুষ নিহতের কথা ইঙ্গিত করেছেন।
দীর্ঘ সময় ধরে এর ভেটো-প্রদানকারী স্থায়ী সদস্যদের মধ্যে উত্তেজনা ও বিভক্তির কথা তুলে ধরে নিরাপত্তা পরিষদের সমালোচনা করে তিনি বলেন, ‘বাকবিতন্ডার মানে হল যে আপনি সমস্যার সমাধানের পরিবর্তে বিশ্বজুড়ে বিশৃঙ্খলার বৃহত্তর তর্কাতর্কির সভাপতিত্ব চালিয়ে গেছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/