• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ​ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ঝালকাঠিতে ইভটিজিং এর অভিযোগে গণধোলাইয়ের শিকার কথিত সাংবাদিক লাশা মিজান  একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উপলক্ষে ঝালকাঠিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ ঝালকাঠি দেশবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নববর্ষের রেলী কিংবদন্তি গায়িকা আশা ভোসলে মারা গেছেন

টি-টোয়েন্টি ক্রিকেট অলরাউন্ডার তালিকায় যৌথভাবে শীর্ষে সাকিব ও হাসারাঙ্গা

Reporter Name / ৪২৪ Time View
Update : বুধবার, ১৫ মে, ২০২৪

খবর জনতা ডেস্ক:

আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিং তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান এবং শ্রীলঙ্কার অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভা। দু’জনেরই রেটিং পয়েন্ট এখন সমান ২২৮ করে। এতদিন ২৩১ রেটিং পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে ছিলেন সাকিব।

সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলেছিলেন সাকিব। ওই দুই ম্যাচে বল হাতে ৫ উইকেট নিলেও ব্যাট হাতে মাত্র ২২ রান করেন তিনি। ব্যাট হাতে ভালো করতে না পারায় ৩ রেটিং পয়েন্ট হারিয়েছেন সাকিব।

এতে ২৩১ থেকে কমে ২২৮ রেটিং পয়েন্ট এখন ঝুলিতে আছে সাকিবের। আগের থেকেই ২২৮ রেটিং ছিলো হাসারাঙ্গার। ফলে টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার তালিকার শীর্ষে এখন একত্রে আছেন সাকিব ও হাসারাঙ্গা।

অলরাউন্ডার তালিকায় ১০ রেটিং পয়েন্ট কম নিয়ে সাকিব-হাসারাঙ্গার পর আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। ২১৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন নবি।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে ব্যাটিংয়ে ৯৩ রান এবং বোলিংয়ে ২ উইকেট শিকার করায় র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার। দুই ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ২১০।

২০৫ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম।

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ৮ উইকেট শিকার করে সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। এতে তিন ধাপ এগিয়ে বোলিং তালিকায় ২৩ নম্বরে উঠেছেন তিনি। বাংলাদেশী বোলারদের মধ্যে তাসকিনই এখন সেরা অবস্থানে।

র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে খেলা বাংলাদেশের আরেক পেসার মোস্তাফিজুর রহমানের। ৩ উইকেট শিকার করায় ৫ ধাপ এগিয়ে ২৫তম স্থানে উঠেছেন ফিজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/