• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ​ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ঝালকাঠিতে ইভটিজিং এর অভিযোগে গণধোলাইয়ের শিকার কথিত সাংবাদিক লাশা মিজান  একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উপলক্ষে ঝালকাঠিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ ঝালকাঠি দেশবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নববর্ষের রেলী কিংবদন্তি গায়িকা আশা ভোসলে মারা গেছেন

এবার ঈদ মানুষের কাছে দুঃখ নিয়ে এসেছে: ফখরুল

Reporter Name / ৪৩৮ Time View
Update : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পরিকল্পিতভাবে অর্থনীতি ভঙ্গুর করায় এবার বাংলাদেশের মানুষের কাছে ঈদ দুঃখ নিয়ে এসেছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর শেরেবাংলা এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি

বিএনপি মহাসচিব বলেন, দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ভালো কাপড় কিংবা খাবার কিনতে পারছে না। তাই দেশের মানুষের মনে আনন্দ নেই। এ কারণে এবারের ঈদ বাংলাদেশের মানুষের কাছে দুঃখের।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে টিকে আছে ক্ষমতায়। দেশকে পরনির্ভরশীল করার ম্যান্ডেট দিয়েই এ সরকার ক্ষমতায় এসেছে। এরই অংশ হিসেবে পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহ ঘটানো হয়েছে।

তিনি বলেন, বিডিআর থেকে শুরু করে সেনাবাহিনীর মনোবল ভেঙে দেশের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাদের প্রতিহিংসার কারণেই বেগম খালেদা জিয়া সুচিকিৎসা পাচ্ছেন না। কঠিন দুঃসময় পার করছে বিএনপি।

তিনি আরও বলেন, শুধু দল নয় পুরো দেশ একটা দুঃসময় পার করছে। তারপরও দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেশের মানুষ সংগ্রাম করে চলছে, জনগণের আন্দোলন বৃথা যায় না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই।

ফখরুল বলেন, আমরা দেশের মানুষের গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়ব। বর্তমান সরকারকে না সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, আব্দুস সালাম, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমনিুল হক, দক্ষিণের রফিকুল আলম মজনু,  যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধরাণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ বিএনপিও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/