• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

এবারের ঈদে ইত্যাদিতে বিদেশিদের নিয়ে চমক

Reporter Name / ৪১১ Time View
Update : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

খবর জনতা  ডেস্ক:

এবারের ঈদেও টিভি দর্শকদের বিনোদন দিতে হানিফ সংকেত আসছেন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি নিয়ে। আর ঈদের ইত্যাদিতে বিদেশি নাগরিকদের নিয়ে থাকছে বিশেষ পর্ব।

ইত্যাদিতে বিদেশি নাগরিকদের দিয়ে বাংলাদেশের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার এই প্রয়াস দুই যুগ পুরনো। শুরুর দিকে বিষয়টি ১০-১২ জন বিদেশির মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন তা শতকের ঘরে পৌঁছেছে।

ইত্যাদির প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বরাবরের মত এবারও বিদেশিদের বাংলা ভাষায় গ্রামের সহজ-সরল মানুষের চরিত্রে অভিনয় করিয়ে তুলে ধরা হয়েছে এ দেশের লোকজ সংস্কৃতি।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, ইতালি, চীন, আয়ারল্যান্ড, নাইজেরিয়া, নরওয়ে, ফিলিপিন্সসহ বিভিন্ন দেশের নাগরিকরা অংশগ্রহণ করেছেন এবারের পর্বে, যারা বিভিন্ন দূতাবাস ও বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত। শত ব্যস্ততার মধ্যেও ছুটির দিনগুলোতে তারা ইত্যাদির জন্য মহড়া করেছেন।

ইত্যাদির এবারের পর্বে দেখা যাবে কৃষিপণ্য বাজারজাতকরণে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং প্রান্তিক কৃষকদের নানা সমস্যার দৃশ্য।

পাশাপাশি রয়েছে বিদেশিদের অংশগ্রহণে একটি গানের সঙ্গে চিত্ত দোলানো নৃত্য।

বিদেশিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে হানিফ সংকেত বলেন, “ওরা অপেশাদার, তবে অনেক পেশাদার শিল্পীরও ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বিশেষ করে বিদেশিদের সময়জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, কষ্টসহিষ্ণুতা, আন্তরিকতা দেখে আমি মুগ্ধ।”

হানিফ সংকেত বলেন, “মাত্র কয়েক দিনের পরিচয়ে বিদেশিদের সঙ্গে যে আত্মিক বন্ধন তৈরি হয় তা কখনোই ভোলার নয়। আশা করি প্রতিবারের মত এবারও পর্বটিও দর্শকদের অনেক আনন্দ দেবে।”

বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর দেখা যাবে ইত্যাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/