• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

মিষ্টি ছাড়লেও কেন ডায়াবেটিস বাড়ে?

Reporter Name / ৪৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

ডায়াবেটিস দীর্ঘ দিনের সঙ্গী। রক্তে শর্করা বশে রাখতে পুষ্টিবিদের পরামর্শ মতো মিষ্টি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন। তা সত্ত্বেও সকালে উঠে হাতে সুচ ফুটিয়ে যখন রক্ত পরীক্ষা করেন, শর্করা বাড়তির দিকেই থাকে। এত কিছু করেও ডায়াবেটিসকে লাগাম পরানো যাচ্ছে না কেন? পুষ্টিবিদেরা বলছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হলে শুধু খাওয়াদাওয়ায় নয়, নজর দিতে হবে জীবনযাপনের আরো কয়েকটি বিষয়ের উপর।

১) দিনের বেশির ভাগ সময়েই বসে, শুয়ে কাটান? চিকিৎসকেরা বলছেন, শারীরিক সক্রিয়তার অভাব কিন্তু টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে। তাই সম্ভব হলে রোজ অন্তত ৩০ মিনিট শরীরচর্চা করার চেষ্টা করুন। তার জন্য যে জিমে গিয়েই যে কসরত করতে হবে, এমন নয়। দিনের যেকোনো সময়ে হাঁটতে পারেন, সাইকেল চালাতে পারেন কিংবা যোগাসনও করতে পারেন।

২) কাজ থেকে ফিরে রোজ রাতে রান্না করতে মোটেই ভালো লাগে না। প্রায়ই অনলাইনে খাবার অর্ডার করেন। এই ধরনের খাবার কিন্তু রক্তে গ্লুকোজ বেড়ে যাওয়ার জন্য অনেক অংশে দায়ী। ময়দা, সাদা চিনি, শুকনো ফল এবং গ্লুটেন-যুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো। তার বদলে এমন খাবার খেতে হবে, যার মধ্যে প্রাকৃতিক শর্করা বেশি।

৩) রাতের খাবার খেয়েই শুয়ে পড়ার অভ্যাস রয়েছে? তা হলে কিন্তু ডায়াবেটিস হানা দিতে পারে। চিকিৎসকেরা বলছেন, রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখার স্বাভাবিক এবং সহজ একটি উপায় হল, রাতে তাড়াতাড়ি খাবার খেয়ে নেয়া। তাই রাত ৮টার মধ্যে নৈশভোজ সেরে নেয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা।

৪) যাদের রক্তে শর্করা একটু বাড়তির দিকে, তাদের জন্য ভাতঘুম একেবারেই নিষিদ্ধ। চিকিৎসকেরা বলছেন, এই অভ্যাস কিন্তু চুপিসারে রক্তে শর্করা বাড়িয়ে তোলে। এমনকি, রাতেও শোয়ার অন্তত পক্ষে ঘণ্টাদুয়েক আগে খাবার খেয়ে নিতে পারলে ভাল হয়।

৫) দীর্ঘ দিন ধরেই যাদের ডায়াবেটিস রয়েছে, ভারী খাবার খাওয়ার অন্তত আধঘণ্টা আগে ইনসুলিন ওষুধ বা ইঞ্জেকশন তাদের নিতেই হয়। এক দিন ভুলে গেলে বা ওষুধ বন্ধ রাখলেই রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/