• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

লিটনকে বাদ দেওয়ার যে কারণ বললেন প্রধান নির্বাচক

Reporter Name / ৪৬৭ Time View
Update : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

দুবারই লিটন দাস আউট হয়েছেন মাদুশাঙ্কার বলে। সবশেষ দশ ওয়ানডে ইনিংসেও হাফ সেঞ্চুরি ছুতে পারেননি। এবার লিটনকে বাদ দেওয়া হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে।  

তার বদলে ওয়ানডে দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জাকের আলি অনিক। লম্বা সময় ধরে তিন ফরম্যাটে দলের সঙ্গী লিটনকে কেন বাদ দেওয়া হলো শেষ ওয়ানডে থেকে? এই ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

বিসিবির পাঠানো বার্তায় তিনি বলেন, ‘যেহেতু সিরিজটা চলছে, সেখানে পরিবর্তনের খুব বেশি সুযোগ ছিল না। তবে নতুন বলে খুবই অধরাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। আপনারা হয়তো জানেন যে লিটন কুমারের পরও দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিমকে। যারা ওপেন করতে পারেন। তারা ওপেনিং রোলেই খেলে থাকেন। এবং সৌম্য সরকার, আরেকজন ওপেনার আছেন। ’

‘তো কাজেই লিটন দাসকে যখন স্কোয়াডে আমরা অন্তর্ভুক্ত করলাম না। ন্যাচারালি সে জায়গাতে কোনো নতুন ওপেনার সংযোজনের প্রয়োজন অনুভব করিনি। ইতোমধ্যে দুটি অপশন আছে, যার মধ্যে থেকে একটি আমাদের কোচ ও অধিনায়ককে বেছে নিতে হবে। ’

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩৪ বলে ৬৮ রান করেন জাকের। টি-টোয়েন্টি সিরিজ খেলে আবাহনী লিমিটেডের হয়ে মাঠে নামেন ঢাকা প্রিমিয়ার লিগে। প্রথম ম্যাচে ৩১ বলে ২১ রান করে আউট হয়ে যান। তবে পরের ম্যাচেই গাজী টায়ার্স ক্রিকেটার্সের বিপক্ষে ৪৮ বলে অপরাজিত ৭৬ রান করেন জাকের। ওই পুরস্কারই পেয়েছেন তিনি।

জাকেরের অন্তর্ভুক্তি নিয়ে লিপু বলেন, ‘আমরা এই নির্বাচন প্রক্রিয়ায় অবশ্যই কোচ ও অধিনায়কের মতামত নিয়েছি। আমরা দেখেছি লিটনের পরিবর্তে দলে যদি মিডল অর্ডারে কাউকে সংযোজন করা যায়। কারণ সেখানে একটা গ্যাপ আছে। সেখানে আমরা জাকেরকে মনে করেছি উইকেটরক্ষক ব্যাটার হিসেবে উপযুক্ত হবেন। তিনি সাদা বলে  টি-টোয়েন্টি খেলেছেন, রান করেছেন। ডিপিএল এখন চলছে, ওখানেও রান করছেন। ’

‘তিনি মাল্টিপল রোল করতে পারেন। মিডল অর্ডারেও উপরের দিকে খেলতে পারেন। আবার ফিনিশারের ভূমিকাও পালন করতে পারেন। আজকাল ক্রিকেটে কনকাশনের একটা ঝুঁকি থাকে। সে কারণে একটা সফট কোশন দেওয়ার জন্য আমরা মনে করেছি, টিম ম্যানেজম্যান্টকে লিটনের বদলে জাকেরকে সংযোজন করলে দলের ভারসম্য অনেক ভালো থাকবে। কারণ তৃতীয় ম্যাচটা ডে-নাইট হচ্ছে না, এটা সকাল দশটায় শুরু হচ্ছে। মানে পুরো দিনের ম্যাচ। সে আলোকে আমরা মনে করেছি জাকের আলি মোস্ট ডিজার্ভিং ক্যান্ডিডেট  সুত্র : বাংলানিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/