• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার

রাজাপুরে বিনামূল্যে সার-বীজ পেল ১হাজার ৯৫০জন কৃষক।

Reporter Name / ২২৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

 

মিঠুন চক্রবর্তী, ঝালকাঠি প্রতিনিধি:

 

ঝালকাঠির রাজাপুরে ১ হাজার ৯৫০ জন কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ।

 

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোসা: শাহিদা শারমিন আফরোজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল্লাহ, রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার মেহেরুননেছা পাপড়ি, উপসহকারী কৃষি অফিসার পলাশ হালদার, মোঃ আশিক মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক কৃষক-কৃষাণী।

 

অনুষ্ঠানে জানানো হয়, এ কর্মসূচির আওতায় উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ১ হাজার ৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে উফশি আউশ চাষের জন্য বিভিন্ন প্রকার উন্নত জাতের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হবে এবং প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/