• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার

ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান।

Reporter Name / ২৩৪ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

 

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:

 

সোমবার (১৪ এপ্রিল) ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা,লোকজ মেলা ও দিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয় সংলগ্ন শিশু পার্কে শেষ হয়।

 

শোভা যাত্রায় সরকারি -বেসরকারি দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

 

পহেলা বৈশাখ উপলক্ষে শিশু পার্কে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষবরণ অনুষ্ঠানে ঝালকাঠি জেলা প্রশাসক বলেন,পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সর্বজনীন উৎসব। বাঙালির লোক সাংস্কৃতির সঙ্গে বাংলা নববর্ষ ওতোপ্রোতো ভাবে জড়িত। তিনি আরও বলেন, বাঙালি আবহমান কাল থেকে এই উৎসব পালন করে আসছে।

এ বছর ঝালকাঠিবাসী স্বতঃস্ফূর্ত ভাবে ও আনন্দ ঘন পরিবেশে এ-ই উৎসবে অংশ গ্রহণ করেছ।ঐতিহ্য বাহী এই সংস্কৃতিকে ধরে রাখতে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।শোভাযাত্রায় অংশ গ্রহণের জন্য ঝালকাঠি বাসী সহ জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ধন্যবাদ জানান।

 

ঝালকাঠি জেলা প্রশাসকের আয়োজনে শিশু পার্কে দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন করা হয়।

 

ঝালকাঠি মাননীয় জেলা প্রশাসক জনাব,আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ,উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সরকারি -বেসরকারি দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

জেলার বিভিন্ন উপজেলা সমূহ অনুরুপ কর্মসূচি উদযাপন করে।

 

রিয়াজুল ইসলাম বাচ্চু

ঝালকাঠি

১৫/০৪/২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/