• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

হিজবুল্লাহ প্রধানের স্মরণ সভায় শত শত লোকের সমাগম

Reporter Name / ২৬৭ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : বৈরুতের দক্ষিণ শহরতলীতে শনিবার গভীর রাতে দুই মাস আগে ইসরাইলি বিমান হামলায় সাবেক হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার স্থানটিতে শত শত লোক এক স্মরণ সভায় মিলিত হয়। বৈরুত থেকে এএফপি এ খবর জানায়।

লেবাননের এই গোষ্ঠীটির আয়োজিত এক অনুষ্ঠানে হামলায় সৃষ্ট বিশাল গর্তের ভেতরে ও চারপাশে হিজবুল্লাহর হলুদ পতাকা ও মোমবাতি গেঁথে দেওয়া হয়। বুধবার ইসরাইলের সাথে তাদের এক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ায় যুদ্ধটি শেষ হতে চলেছে। সেখানে লাউড স্পীকারে নাসরুল্লাহর বক্তৃতা বাজানো হয়। সাইটটির আশেপাশের ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে নেতার একাধিক বিশালকায় প্রতিকৃতি সাজানো ছিল।

৩০ বছর বয়সী নারী লামা তার দুই শিশু সন্তান নিয়ে স্মরণ সভায় আসেন । তিনি বলেন, সৈয়দ হাসান আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি এক বিশাল শূন্যতা রেখে গেছেন। কাছাকাছি যায়গায় একদল যুবক হিজবুল্লাহর পতাকা নেড়ে স্লোগান দিতে থাকে। বন্ধুদের সাথে আসা ১৮ বছর বয়সী ছাত্র লিয়া বলেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারি না তিনি মারা গেছেন।’

লেবাননে দুই মাসের সর্বাত্মক যুদ্ধে বৈরুতের দক্ষিণ শহরতলীর, হিজবল্লুাহর এক শক্ত ঘাঁটি ইসরাইলি বিমান হামলায় বিধ্বস্ত হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসর্ইালে ফিলিস্তিনি েেগাষ্ঠীর হামলার পর হিজবুল্লাহ তার মিত্র হামাসের সমর্থনে প্রায় এক বছরের আন্তঃসীমান্ত গুলি বিনিময়ের পর সেপ্টেম্বরের শেষের দিকে এই যুদ্ধ তীব্র হয়।

২৭শে সেপ্টেম্বর বিমান হামলায় নাসরুল্লাহকে আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে হত্যা করা হয়, ওই হামলায় আরেক কমান্ডার ও ইরানের রেভল্যুশনারি গার্ডের একজন সিনিয়র সদস্যও নিহত হন। তার শেষকৃত্য ইসরাইল লক্ষ্য করবে আশংকায়, এক গোপন স্থানে নাসরুল্লাহকে দাফন করা হয়। যুদ্ধবিরতির পর, হিজবুল্লাহ জনসাধারণের অন্ত্যেষ্টিক্রিয়ার পরিকল্পনা ঘোষণা করেছে, তবে কোনো তারিখ নির্দিষ্ট করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/