• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস

রামপালে মৎস্য ঘের লুটের অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name / ৩৫৫ Time View
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

সরদার মহিদুল ইসলাম, বাগেরহাট জেলা সংবাদদাতা : রামপালের মুজিবনগর এলাকায় সন্ত্রাসীদের ঘের লুটপাট, জবরদখল ও ভাঙচুরের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ফয়লাহাট জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন জামায়াত নেতা গিয়াস উদ্দিন মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার মুজিবনগর এলাকায় কুমারখালী মৌজায় ৭ জন কৃষক মিলে দীর্ঘদিন ধরে সমবায় ভিত্তিক ১২৬ বিঘা জমিতে মৎস্য চাষ করে আসছেন। ২০২৪ সালের ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর বাশতলী বিএনপির সভাপতি শেখ আব্দুল্লাহ ও সেচ্ছাসেবক দলের শেখ আরিফের নেতৃত্বে দুটি ঘের লুট করে। ঘেরে থাকা পাহারাদারদের ভয়ভীতি ও মারপিট করে তাড়িয়ে দেয়। তাদের কবল থেকে ঘেরটি উদ্ধারের জন্যে রামপাল থানায় ৩ টি অভিযোগ করেন। থানার ওসি সোমেন দাশ তাদের ঘের থেকে নেমে যেতে বললেও তার ঘেরে থাকা মাছ লুট করে নিচ্ছে। গিয়াস উদ্দিন ঘের মালিকদের কাছ থেকে ৩১-১২-২০২৪ তারিখ পর্যন্ত ঘেরে থাকা মাছ কিনে নেন। গত ইং ২৫-০৯-২০২৪ তারিখ মুজিবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ১০ টি মোটর সাইকেল রেখে গিয়াস ঘেরে যান। তখন ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা ১০ টি গাড়ী ভাংচুর করে এবং এ পর্যন্ত ঘেরে থাকা মাছ লুট করে। এতে তার ২৬ লক্ষ টাকার ক্ষতি হয়।
এসব অভিযোগের বিষয়ে বিএনপি নেতা শেখ আব্দুল্লাহর কাছে তার মুৃঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি কারো ঘেরে যাইনি। ওখানে যাওয়ার কোন প্রশ্নই আসে না।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজই এ বিষয়ে বৈঠক করেছেন। আপনারা বিষয়টি জেনে দেখুন। ওখানে আমাকে ও আরিফকে অহেতুক জড়ানো হচ্ছে। তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/