• রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে জাতিসংঘ বাংলাদেশের কো-স্পন্সর প্রস্তাব গ্রহণ করেছে

Reporter Name / ৩৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ১০তম বিশেষ জরুরি অধিবেশনে আন্তর্জাতিক আইনের অধীনে ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্বকে বেআইনি ঘোষণা করে একটি মূল প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) উপদেষ্টা কমিটির মতামতকে অনুমোদন দিয়ে এই প্রস্তাবটি গ্রহণ করা হয়।
আজ ঢাকায় প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে, প্রস্তাবটি ফিলিস্তিন কর্তৃপক্ষ উত্থাপন করেছিল এবং বাংলাদেশসহ ৫৩টি দেশ কো-স্পন্সর করে।
গতকাল বুধবার ভোটাভূটির মাধ্যমে এই প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবের পক্ষে ১২৪টি দেশ ভোট দেয় এবং বিপক্ষে ১৪টি এবং ৪৩টি দেশ ভোটদানে বিরত থাকে। বাংলাদেশ কো-স্পন্সর হিসেবে পক্ষে ভোট দেয়।
সাধারণ পরিষদে বিতর্ক চলাকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত বাংলাদেশের অবস্থান তলে ধরেন।
মুহিত আইসিজে’র উপদেষ্টাদের মতামতকে ঐতিহাসিক হিসেবে স্বাগত জানিয়েছেন এবং সকল সদস্য রাষ্ট্রকে এটি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
তিনি গাজায় চলমান নৃশংসতা এবং হাজার হাজার বেসামরিক হত্যায় বাংলাদেশের গভীর উদ্বেগের কথা জানান এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২৭২৮-এর আলোকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
তিনি জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের ১৯৬৭-এর পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে দ্বি-রাষ্ট্র প্রতিষ্টার মাধ্যমেই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনার একমাত্র পথ।
স্থায়ী প্রতিনিধি অধিকৃত ফিলিস্তিনে অবৈধ দখলদারিত্ব এবং গণহত্যার মত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতের ভূমিকারও প্রশংসা করেন। তিনি গাজার মানবিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের বক্তব্যের ও প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/