• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

হজের ভিসা আবেদনের সময় ৭ মে পর্যন্ত বাড়লো

Reporter Name / ৫৮৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

খবর জনতা ডেস্ক:

হজের ভিসার আবেদনের সময় আগামী ৭ মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। এর আগে আবেদনের সময় ২৯ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম।

তিনি জানান, ধর্মমন্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশী হাজিদের জন্য হজের ভিসা আবেদনের সময় ২৯ এপ্রিল থেকে আগামী ৭ মে পর্যন্ত বাড়িয়েছে। এ সময়ের মধ্যে সবাইকে ভিসা আবেদন করার জন্য অনুরোধ জানান তিনি।

সৌদি গণমাধ্যমের সূত্রে একটি প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, সৌদি আরব বর্তমানে হজযাত্রীদের স্বাগত জানাতে সম্পূর্ণরূপে প্রস্তুত। এ বছর অন্তত ১ দশমিক ২ মিলিয়ন মুসল্লি হজ পালনের আবেদন করেছেন।

বিরাট সংখ্যক এ অতিথিদের থাকার জন্য দেশটি অন্তত ১ হাজার ৮৬০টি ভবনের অনুমোদন দিয়েছে।

চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ১৪ জুন থেকে এ বছর হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং তা চলবে ১৯ জুন পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/