• রবিবার, ১০ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

লড়াই করেই বাঁচতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে : নোমান

Reporter Name / ৪৫৮ Time View
Update : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

খবর জনতা ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘পাকিস্তান শাসনামলে অনেক বাধা এসেছে। গণতন্ত্রকামী মানুষের ওপর অত্যাচার হয়েছে। তারপরও আমরা লড়াই করেছি এবং জয়ী হয়েছি। আগামীতেও আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করতে হবে। লড়াই ছাড়া পথ নেই। লড়াই করেই বাঁচতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে।’

শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় গোপীবাগ সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র মরহুম সাদেক হোসেন খোকার বাবা এম এ করিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘সাদেক হোসেন খোকা গেরিলা যোদ্ধা ছিলেন। ভয় তাকে পিছু হটাতে পারেনি। আমাকেও মুক্তিযুদ্ধের সময় সাত বছর কারাদণ্ড দেয়া হয়েছিল, ভয় পাইনি। সাহস করে সামনের দিকে এগিয়েছি। গণতন্ত্রকামী জনতাকে ভয়কে পরাজিত করে সাহসকে জয় করতে হবে।’

দোয়া মাহফিলে সাদেক হোসেন খোকার ছেলে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেন, ‘বাংলাদেশ আজ সংকটময় সময় অতিক্রম করছে। চলছে দেশবিরোধী আগ্রাসন। এ আগ্রাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বাইরের কোনো হুকুমে এ দেশ চলবে না।’

তিনি বলেন, ‘অনেক জেল-জুলুম হয়েছে। আরো হবে। সবকিছু মোকাবেলা করেই আগামীতে দেশকে সত্যিকারভাবে স্বাধীন করতে হবে, উদ্ধার করতে হবে ছিনতাই হওয়া গণতন্ত্র।’

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, সাদেক হোসেন খোকার কনিষ্ঠ পুত্র ইশফাক হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, মনির চেয়ারম্যান, মহানগর নেতা সাইদুর রহমান মিন্টু, লিয়াকত আলী, আব্দুল কাদির, তাজউদ্দীন আহমেদ তাইজু, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, যুগ্ম সাধারণ গোলাম মাওলা শাহীন, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সুমন ভূইয়া, সাবেক আহ্বায়ক আলী রেজাউল রহমান রিপন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য মাশরুল হোসেন প্রমুখ।


আরো সংবাদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/