• রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’

Reporter Name / ৪৭৩ Time View
Update : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

আন্তজার্তিক ডেস্ক:

গাজার বাসিন্দারা আমাকে প্রথম যেটা বলেছেন, ‘আমাদের খাবার চাই’ বলে জানিয়েছেন ইউনিসেফের মুখপাত্র।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে

প্রতিবেদনে বলা হয়, জাতিসঙ্ঘের শিশু তহবিলের মুখপাত্র জেমস এল্ডার বলেছেন যে- গাজায় তিনি যার মুখোমুখি হন তার কাছ থেকে একটিই বার্তা পান, তা হলো- ‘আমাদের খাবার চাই’।

ডেমোক্রেসি নাও-এর সাথে এক সাক্ষাত্কারে দক্ষিণ গাজার রাফাহ থেকে এল্ডার বলেন, ‘তারা আমার কাছে এই একটি কথাই বলতে চায়।’

তিনি আরো বলেন, ‘তারা এটা বলছে কারণ তাদের অনুমান বিশ্ব জানে না, বিশ্ব জানলে কিভাবে এটি ঘটতে দেয়া হচ্ছে?’

এদিকে বেলজিয়ামের উন্নয়ন সহযোগিতা ও নগর নীতি বিষয়ক মন্ত্রী ক্যারোলিন জেনেজ বলেছেন, ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ বজায় রাখতে হবে এবং গাজার ‘বেসামরিক ও শিশুদের ক্ষুধার্ত হওয়া বন্ধ করতে হবে’।

একই কথা বলেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আইসিজে গাজা ভূখণ্ডে ইসরাইলকে খাদ্য, পানি, জ্বালানি চিকিৎসা সরবরাহসহ মৌলিক পরিষেবা এবং মানবিক সহায়তার ‘অবাধ প্রবেশ’ নিশ্চিত করতে ‘বিলম্ব না করার’ জন্য বলেছে।

ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সবশেষ চলমান এ হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় আরো ৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় আহত হয়েছেন আরো ৯৩ জন।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৩২ হাজার ৬২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৭৫ হাজার ৯২ জন আহত হয়েছেন।
সূত্র : আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/