• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
হাকিমপুরের গ্রামীন সড়কের কোর রোড নেটওর্য়াক সড়ক অগ্রাধিকার তথ্য যাচাই করন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নৈতিক স্খলন প্রমাণিত জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ঝালকাঠি পৌরসভায় বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও পার্ক উন্নয়নে নাগরিক সংলাপ ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলন ও সরবরাহ: ৪ বাল্কহেডে ২ লাখ টাকা জরিমানা কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার পেল ত্রাণ ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২ ঝালকাঠিতে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ: গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার  বাংলাদেশ বেতারের ঝালকাঠি জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক ইসমাইল হোসাইন

ঝালকাঠি পৌরসভায় বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও পার্ক উন্নয়নে নাগরিক সংলাপ

Reporter Name / ১০ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

 

মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি | ২২ জুলাই ২৬

 

উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প (CTCRP)-এর আওতায় ঝালকাঠি পৌরসভায় আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও পার্ক উন্নয়নের পরিকল্পনা নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

 

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিটিসিআরপির প্রকল্প পরিচালক সরকার মো. সাজ্জাদ কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না।

 

এ সময় ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার, বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু, পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এ.টি.এম. রেজাউল হক রিজভী, সিটিসিআরপির উপ-প্রকল্প পরিচালক উজ্জ্বল ত্রিপুরা, আর্কিটেক্ট টিম ও ডিজাইন ইউনিটের প্রতিনিধিসহ পৌরসভা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন খাতের সংশ্লিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

 

সংলাপে প্রস্তাবিত বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও পার্কের নকশা, সম্ভাব্য সুবিধা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং নাগরিকদের প্রত্যাশা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা প্রকল্পগুলোর পরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ে বিভিন্ন মতামত, পরামর্শ এবং সুপারিশ তুলে ধরেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, প্রকল্প বাস্তবায়নের আগে নাগরিকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পরবর্তীতে প্রয়োজনীয় জরিপ ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে প্রকল্পের পরিকল্পনা চূড়ান্ত করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, জনগণের চাহিদা ও বাস্তব প্রয়োজন বিবেচনায় রেখেই উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/