• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
হাকিমপুরের গ্রামীন সড়কের কোর রোড নেটওর্য়াক সড়ক অগ্রাধিকার তথ্য যাচাই করন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নৈতিক স্খলন প্রমাণিত জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ঝালকাঠি পৌরসভায় বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও পার্ক উন্নয়নে নাগরিক সংলাপ ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলন ও সরবরাহ: ৪ বাল্কহেডে ২ লাখ টাকা জরিমানা কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার পেল ত্রাণ ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২ ঝালকাঠিতে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ: গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার  বাংলাদেশ বেতারের ঝালকাঠি জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক ইসমাইল হোসাইন

ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলন ও সরবরাহ: ৪ বাল্কহেডে ২ লাখ টাকা জরিমানা

Reporter Name / ৯ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

 

মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি |

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে চারটি বাল্কহেড জাহাজকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার সকাল ১১টার দিকে ঝালকাঠি সদর উপজেলার মানপাশা টেম্পু স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। জেলা প্রশাসনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত চারটি বাল্কহেড জাহাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জরিমানাকৃত জাহাজগুলোর মধ্যে হানিফের মালিকানাধীন দুটি, রহিমের একটি এবং তুহিনের মালিকানাধীন একটি বাল্কহেড জাহাজ রয়েছে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান জানান, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় চারটি বাল্কহেড জাহাজকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

 

তিনি বলেন, পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় অবৈধ বালু উত্তোলন এবং পরিবহনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/