• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার পেল ত্রাণ ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২ ঝালকাঠিতে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ: গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার  বাংলাদেশ বেতারের ঝালকাঠি জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক ইসমাইল হোসাইন ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝালকাঠিতে বিএনপি নেতাসহ দুজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও লুটপাটের মামলা নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান: ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার পেল ত্রাণ

Reporter Name / ২৬ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

 

মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি | ২১ জুলাই ২০২৬

 

সাম্প্রতিক অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের প্রায় ১০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ঝালকাঠি জেলা প্রশাসন।

 

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে পোনাবালিয়া ইউনিয়নে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সেগুফতা মেহনাজ।

 

জেলা প্রশাসন জানায়, টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ইউনিয়নের তিনটি এলাকার শতাধিক পরিবার দুর্ভোগে পড়ে। তাদের মধ্যে প্রায় ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসহ জরুরি ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

 

ত্রাণ বিতরণ শেষে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগ ও সংকটকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে এবং প্রয়োজনে এ সহায়তা আরও সম্প্রসারণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/