• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার পেল ত্রাণ ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২ ঝালকাঠিতে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ: গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার  বাংলাদেশ বেতারের ঝালকাঠি জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক ইসমাইল হোসাইন ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝালকাঠিতে বিএনপি নেতাসহ দুজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও লুটপাটের মামলা নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান: ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

বাংলাদেশ বেতারের ঝালকাঠি জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক ইসমাইল হোসাইন

Reporter Name / ৩২ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

 

ঝালকাঠি প্রতিনিধি | ২১ জুলাই ২৬

বাংলাদেশ বেতারের ঝালকাঠি জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ইসমাইল হোসাইন।

 

নিয়োগের বিষয়টি নিশ্চিত করে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নতুন এই দায়িত্বকে গর্বের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দায়বদ্ধতা হিসেবে উল্লেখ করেন।

 

প্রতিক্রিয়ায় ইসমাইল হোসাইন বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে ঝালকাঠির পরিবেশ, ঐতিহ্য ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে তিনি সবসময় অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জেলার মানুষের কথা তুলে ধরতে এবং জনস্বার্থে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

তিনি জেলার সচেতন নাগরিক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা, পরামর্শ এবং দোয়া কামনা করে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঝালকাঠিকে আরও সুন্দর, সমৃদ্ধ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

 

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বাংলাদেশ বেতারের কিংবদন্তি সংবাদপাঠক আলমগীর কবিরের বহুল পরিচিত উচ্চারণ—“This is Radio Bangladesh”—স্মরণ করেন। নতুন দায়িত্ব পালনে তিনি সবার আন্তরিক দোয়া ও শুভকামনা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/