• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২ ঝালকাঠিতে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ: গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার  বাংলাদেশ বেতারের ঝালকাঠি জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক ইসমাইল হোসাইন ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝালকাঠিতে বিএনপি নেতাসহ দুজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও লুটপাটের মামলা নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান: ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ঝালকাঠি জেলা প্রশাসনের অভিযান, এক সপ্তাহে ৬০ হাজার টাকা জরিমানা

নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান: ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

 

 

​নেত্রকোনা প্রতিনিধি : মহিউদ্দিন , নেত্রকোনা |

​নেত্রকোনার দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুর্গাপুর উপজেলার উকিলপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।​নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উকিলপাড়াস্থ আসামি নজরুল ইসলাম মড়লের বসতঘর থেকে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান আসামিদের দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিক কারাদণ্ডাদেশ প্রদান করেন। দন্ড প্রাপ্তরা হলো,​মো. নজরুল ইসলাম মড়ল (৪৮): পিতা- মৃত শামসুল আলম, সাং- উকিলপাড়া, দুর্গাপুর। তাকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।​মো. রাজন (৪০): পিতা- মৃত শাহেদ আলী, সাং- বাগিচাপাড়া, দুর্গাপুর। তাকে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।​মো. রনি মিয়া (২৫): পিতা- মৃত ছমির, সাং- বিশমপুর, পূর্বধলা। তাকেও ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ​অভিযান শেষে দণ্ডপ্রাপ্ত আসামিদের পুলিশ প্রহরায় নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।​মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারা সকলকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/