• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ: গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার  বাংলাদেশ বেতারের ঝালকাঠি জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক ইসমাইল হোসাইন ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝালকাঠিতে বিএনপি নেতাসহ দুজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও লুটপাটের মামলা নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান: ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ঝালকাঠি জেলা প্রশাসনের অভিযান, এক সপ্তাহে ৬০ হাজার টাকা জরিমানা নথুল্লাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ আলম মোল্লা

অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ঝালকাঠি জেলা প্রশাসনের অভিযান, এক সপ্তাহে ৬০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

 

 

মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি | ২০ জুলাই ২৬

অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে ঝালকাঠি জেলা প্রশাসনের মোবাইল কোর্টের ধারাবাহিক অভিযানে গত এক সপ্তাহে তিনটি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে তিনটি মামলায় মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। একই সঙ্গে একটি অবৈধ বাল্কহেড জব্দ করে নৌ-পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।

 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১২ জুলাই ঝালকাঠি সদর উপজেলার বিকনা ব্র্যাক মোড় এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬-এর ৩৩ ধারা লঙ্ঘনের দায়ে ৬১ ধারায় দুটি মামলায় দুই ব্যক্তিকে সর্বমোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

পরদিন ১৩ জুলাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকাঠি এলাকার সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অভিযোগে একটি বাল্কহেড জব্দ করা হয়। পরে সেটি নৌ-পুলিশের জিম্মায় দেওয়া হয়। একই সঙ্গে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশনা দেওয়া হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় কাউকে অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয়নি।

 

সর্বশেষ ১৯ জুলাই ঝালকাঠি সদর উপজেলার গাবখান সেতু সংলগ্ন গাবখান চ্যানেল এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে অনুমতিবিহীন বাল্কহেডের মাধ্যমে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে অভ্যন্তরীণ নৌ-পরিবহন অধ্যাদেশ, ১৯৭৬-এর সংশ্লিষ্ট ধারায় একজনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী রক্ষা, পরিবেশের ভারসাম্য সংরক্ষণ এবং অবৈধ বালু উত্তোলন, মজুদ ও পরিবহন প্রতিরোধে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সংশ্লিষ্টদের আইন মেনে বালু পরিবহন ও উত্তোলনের পাশাপাশি অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/