• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক বৃত্তিতে উপজেলার শীর্ষে সিংড়ার বিয়াম ল্যাবরেটরী স্কুল  কীর্ত্তিপাশা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রেজাউল হাসান মুন্নার জনপ্রিয়তায় ভাসছেন  গাভা রামচন্দ্রপুর ইউপি নির্বাচন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় খন্দকার হুমায়ূন কবির ঝালকাঠি পৌরসভার নবাগত প্রশাসকের দায়িত্বভার পেলেন জুলিয়া সুকায়না  কেওড়া ইউনিয়নের অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গাভারামচন্দ্রপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সহকারী অধ্যাপক রিয়াছুল আমীন জামাল সিকদার ঝালকাঠিতে চেক জালিয়াতির অভিযোগে সাংবাদিক বশির খলিফার নামে মামলা গাভা রামচন্দ্রপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সহকারী অধ্যাপক রিয়াছুল আমীন জামাল সিকদার আল-আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং ইস্টিটিউট এর আয়োজনে ঝালকাঠিতে এন্টারপ্রেনারশীপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ওপেনিং সিরোমনি ঝালকাঠিতে দুই স্ত্রীসহ ইয়াবা কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কেওড়া ইউনিয়নের অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর

Reporter Name / ৩২ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

 

মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি |

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি সদর উপজেলার ৪ নম্বর কেওড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট মো. শামীম আলম বাকলাই অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। ইউনিয়নবাসীর উদ্দেশে দেওয়া এক লিখিত বার্তায় তিনি এসব অঙ্গীকার তুলে ধরেন।

 

লিখিত বক্তব্যে অ্যাডভোকেট শামীম আলম বাকলাই দাবি করেন, ঝালকাঠি সদর উপজেলার অন্যান্য ইউনিয়নের তুলনায় কেওড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সড়ক ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি। দীর্ঘদিন ধরে প্রধান ও অভ্যন্তরীণ সড়কগুলোর বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক এবং রোগীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

 

তিনি আরও বলেন, সংগ্রামনীল থেকে সারেংগল পর্যন্ত প্রধান সড়কের উন্নয়নকাজ সম্প্রতি শুরু হয়েছে। তাঁর দাবি, এ প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দারের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ভাষ্য অনুযায়ী, নওহাটা, রনমতি, বেলদাখান, গদ্যকাঠী, মহৎপুর, তারুলী, নৈকাঠী, পিপলিতা, নেহালপুর, আইহোর, সারেংগল ও পাকমহরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এসব সড়কের সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিত এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন প্রশাসন গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

 

লিখিত বার্তার শেষে অ্যাডভোকেট শামীম আলম বাকলাই ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। একই সঙ্গে নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

 

অন্যদিকে, কেওড়া ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকার সড়ক ও অন্যান্য অবকাঠামোর উন্নয়ন প্রত্যাশিত গতিতে হয়নি। তাঁদের মতে, নির্বাচিত জনপ্রতিনিধি উন্নয়ন কার্যক্রমে অগ্রাধিকার দিলে জনদুর্ভোগ অনেকাংশে কমবে।

 

তবে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর উত্থাপিত উন্নয়ন-সংক্রান্ত দাবি ও বিভিন্ন সড়কের বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে সংযোজন করা হবে।

 

উল্লেখ্য, এ প্রতিবেদনে উপস্থাপিত উন্নয়ন-সংক্রান্ত তথ্য ও প্রতিশ্রুতিগুলো সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মো. শামীম আলম বাকলাইয়ের লিখিত বক্তব্য এবং স্থানীয় কয়েকজন বাসিন্দার মতামতের ভিত্তিতে তুলে ধরা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/