• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের পরিচিতি সভায় এ্যাড.শাহাদাৎ হোসেন: সমাজ পরিবর্তনে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে ভোলাহাটে বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন উদ্ধার, একই পরিবারের ৪ জন গ্রেপ্তার ঐক্যবদ্ধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বানে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের পরিচিতি সভা হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা ঝালকাঠি-বরিশাল মহাসড়কে বাস খাদে: নিহত ১, আহত ১০ ঝালকাঠিতে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা  রিপোর্টার্স ক্লাব ঝালকাঠি’র পরিচিতি সভা ও দোয়া মিলাদ রবিবার  ৮ বছরেও চালু হয়নি ২৫০ শয্যার ঝালকাঠি সদর হাসপাতাল, কার্যক্রম শুরুর দাবিতে জামায়াতের মানববন্ধন আধুনিক ও জনবান্ধব কীর্তিপাশা ইউনিয়ন গড়তে দোয়া-সমর্থন চাইলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পুলক হালদার

ঐক্যবদ্ধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বানে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের পরিচিতি সভা

Reporter Name / ২৪ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

 

 

ঝালকাঠি প্রতিনিধি | ৫ জুলাই ২০২৬

বস্তুনিষ্ঠ, সাহসী ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে সমাজে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং গণমানুষের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বক্তারা। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে জনকল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

রোববার (৫ জুলাই) বিকেল ৪টায় ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে ক্লাবের উদ্যোগে আয়োজিত পরিচিতি সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. নুরুজ্জামান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক খলিলুর রহমান, ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদুর রহমান (আজাদ), দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান, বিশিষ্ট কবি আল আমিন বাঁকলাই এবং ঝালকাঠি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সরদার গিয়াস উদ্দিন দিপুসহ অন্যান্য অতিথিরা।

 

এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মেজবাহ উদ্দিন খান রতন, সহ-সভাপতি খন্দকার আমিনুর রহমান, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ সভাপতি মোহাম্মদ মোঃ আজিজুর রহমান বশির, রিপোর্টার্স ক্লাবের তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক হাসনাইন তালুকদার দিবস,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মো. মাসুম খানসহ রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

 

আলোচনা পর্বে বক্তারা বলেন, একটি শক্তিশালী, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমই গণতান্ত্রিক সমাজব্যবস্থার অন্যতম ভিত্তি। সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের পাশাপাশি রাষ্ট্র ও সমাজের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন এবং পেশাগত নৈতিকতা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

 

আলোচনা সভা শেষে দেশ, জাতি, সাংবাদিক সমাজ এবং ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/