• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা  রিপোর্টার্স ক্লাব ঝালকাঠি’র পরিচিতি সভা ও দোয়া মিলাদ রবিবার  ৮ বছরেও চালু হয়নি ২৫০ শয্যার ঝালকাঠি সদর হাসপাতাল, কার্যক্রম শুরুর দাবিতে জামায়াতের মানববন্ধন আধুনিক ও জনবান্ধব কীর্তিপাশা ইউনিয়ন গড়তে দোয়া-সমর্থন চাইলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পুলক হালদার কাঠালিয়াকে ২-০ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন ঝালকাঠি সদর বিভাগীয় কমিশনারের সঙ্গে ঝালকাঠি জেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঝালকাঠিতে ‘উই ক্যান চেঞ্জ’-এর ফ্রি হেলথ ক্যাম্প, শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ঝালকাঠী’র পোনাবালীয়া ইউনিয়ন আধুনিক উন্নত ও মানবিক গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিনের গণসংযোগ আগস্টজুড়ে অনলাইনে সামাজিক নিরাপত্তা ভাতার আবেদন, ঝালকাঠি সদরে শুরু হচ্ছে নিবন্ধন নওগাঁ সদর থানায় চাঁদাবাজির অভিযোগ: ওসির যোগদানের পর বেড়েছে মাসোহারা বাণিজ্য?

৮ বছরেও চালু হয়নি ২৫০ শয্যার ঝালকাঠি সদর হাসপাতাল, কার্যক্রম শুরুর দাবিতে জামায়াতের মানববন্ধন

Reporter Name / ২৯ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

 

 

 

মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি | ৪ জুলাই ২০২৬

 

নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় আট বছর পেরিয়ে গেলেও ঝালকাঠি ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের কার্যক্রম এখনও চালু হয়নি। এতে জেলার লাখো মানুষ আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলে দ্রুত হাসপাতালটি চালুর দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝালকাঠি জেলা শাখা।

 

শনিবার (৪ জুলাই) সকালে ঝালকাঠি শহরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা জামায়াত। কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

 

জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা বলা হলেও ঝালকাঠির প্রায় ৮ লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান অবকাঠামো ২৫০ শয্যার সদর হাসপাতালটি নির্মাণ শেষ হওয়ার পরও দীর্ঘ আট বছর ধরে কার্যক্রমের বাইরে রয়েছে।

 

বক্তারা অভিযোগ করেন, হাসপাতালটি চালুর বিষয়ে বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে উন্নত চিকিৎসার জন্য জেলার রোগীদের বরিশালসহ দূরবর্তী হাসপাতালে ছুটতে হচ্ছে। এতে সময়, অর্থ ও ভোগান্তি—সবকিছুরই বাড়তি চাপ বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে।

 

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে হাসপাতালটির জনবল নিয়োগ, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি জানান। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে হাসপাতালটির কার্যক্রম শুরু না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য এক মাসের মধ্যে হাসপাতাল চালুর দাবি, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/