মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি:
নতুন আঙ্গিক, আধুনিক বিন্যাস এবং আরও সমৃদ্ধ বিষয়বস্তু নিয়ে আগামী ৫ জুলাই পাঠকের হাতে পৌঁছাতে যাচ্ছে ঝালকাঠির জনপ্রিয় স্থানীয় দৈনিক খোলা কণ্ঠ। পত্রিকাটির নতুন সংস্করণের সম্পাদনার দায়িত্ব পালন করছেন বিশিষ্ট সাংবাদিক আজমির হোসেন তালুকদার।
নতুন রূপে প্রকাশিত হতে যাওয়া দৈনিক খোলা কণ্ঠ-এ জেলার উন্নয়ন, জনদুর্ভোগ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য, সামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আরও তথ্যসমৃদ্ধ, বস্তুনিষ্ঠ ও আকর্ষণীয় উপস্থাপনায় তুলে ধরা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক আজমির হোসেন তালুকদার বলেন, “সময়ের সঙ্গে তাল মিলিয়ে পাঠকের প্রত্যাশা পূরণে আমরা দৈনিক খোলা কণ্ঠকে নতুনভাবে সাজিয়েছি। আধুনিক উপস্থাপনা, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং স্থানীয় মানুষের কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, ৫ জুলাই থেকে নতুন রূপে প্রকাশিত দৈনিক খোলা কণ্ঠ নিয়মিত পড়ার জন্য ঝালকাঠিবাসীর প্রতি আহ্বান জানিয়ে পাঠকদের আন্তরিক ভালোবাসা, গঠনমূলক পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন আঙ্গিক ও বৈচিত্র্যময় উপস্থাপনার মাধ্যমে দৈনিক খোলা কণ্ঠ ঝালকাঠির গণমাধ্যম অঙ্গনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে এবং পাঠকের আস্থা ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে।
https://slotbet.online/