• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
উল্লাপাড়ার কাওয়াক ৩০ শয্যা হাসপাতালে চিকিৎসাসেবায় সন্তুষ্ট রোগীরা ‎ কৃষকেরাই দেশের প্রাণঃ জেলা প্রশাসক আমিনুল ইসলাম গাছে পাকা দেশি আমের ঘ্রাণেই বাংলার গ্রীষ্মের আসল স্বাদ ট্রেজারির ষান্মাসিক বাস্তব মজুদ যাচাই সম্পন্ন, সকল মজুদ সঠিক পাওয়া গেছে রাজাপুরে আলোকবর্তিকা তানভীর রশিদ : পল্লী উন্নয়নের এক যুগান্তকারী উদ্যোগ ঝালকাঠি জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফুফা শ্বশুরের সঙ্গে পরকীয়ার অভিযোগে স্বামী হত্যা মামলার আসামি মিম নাটোর থেকে গ্রেপ্তার ঝালকাঠিতে জাতীয় ফল মেলা-২০২৬-এর উদ্বোধন, দেশীয় ফল চাষে গুরুত্বারোপ ঝালকাঠি জেলা আ.লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শুক্কুর মোল্লা জেল হাজতে ঝালকাঠিতে ক্লিনিকের সামনে এক যুবকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা আহত ১

কৃষকেরাই দেশের প্রাণঃ জেলা প্রশাসক আমিনুল ইসলাম

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

 

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী

‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎সীমিত কৃষি জমিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কৃষি উৎপাদন বৃদ্ধির আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। তিনি বলেছেন,কৃষকেরাই দেশের প্রাণ। তাঁদের উৎপাদনের ওপর দেশের খাদ্যনিরাপত্তা নির্ভরশীল। তাই কৃষির উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বুধবার (১ জুলাই) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেছেন। জেলা প্রশাসক বলেছেন,সরকার কৃষকদের কল্যাণে নানা কৃষিবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করেছে। সারের ওপর বিপুল ভর্তুকি দেওয়া হচ্ছে এবং দেশে সারের কোনো সংকট নেই। অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন,কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে সার মজুতের বিরুদ্ধে জেলা প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২ হাজার ২০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এ.কে.এম. মনজুরে মাওলানা,জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক টি. এম. শাহাদত হোসেন (ঠান্ডু) এবং জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রুসুম রেওয়াজ তুহিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখেছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস. এম. নাসিম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইদী রহমান। এই সময়ে কৃষি বিভাগের কর্মকর্তা,জনপ্রতিনিধি,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/