• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সুগন্ধা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে সক্রিয় একটি চক্র নলছিটিতে সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ চৌদ্দগ্রামে কটপাড়া নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঝালকাঠিতে কৃষকদল নেতার মাছের ঘেরে বিষ, ৫ লাখ টাকার ক্ষতি স্বাধীনতা দিবসে বীর শহীদের প্রতি ঝালকাঠি জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন  তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে টেলিভিশন জার্নালিস্ট ক্লাব-এর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি

নলছিটিতে সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক ::

ঝালকাঠীর নলছিটি উপজেলায় দায়িত্ব পালনকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্মকর্তার দাবি, তিনি আদালতের নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত তথ্যের ভিত্তিতে প্রতিবেদন দাখিল করেছেন।

 

জানা গেছে, নলছিটি উপজেলার উত্তর জুরকাঠী গ্রামের বাসিন্দা মো. আবু রায়হান একটি পারিবারিক বিরোধ সংক্রান্ত মামলা দায়ের করেন। আদালত উক্ত মামলার তদন্তভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামানের উপর অর্পণ করেন। তদন্তের অংশ হিসেবে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বাদী-বিবাদীসহ সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করেন।

পরবর্তীতে তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে তিনি আদালতে প্রতিবেদন দাখিল করেন। তবে ওই প্রতিবেদনে অসন্তুষ্ট হয়ে মামলার বাদী মো. আবু রায়হান সম্প্রতি নলছিটি উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন, যা সংশ্লিষ্ট কর্মকর্তা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন,

“বিজ্ঞ আদালতের নির্দেশিত তদন্ত কার্যক্রমে বাদী-বিবাদীসহ একাধিক পক্ষ থাকে। কোনো প্রতিবেদন কারো পক্ষে না গেলে সংশ্লিষ্ট ব্যক্তি সংক্ষুব্ধ হতে পারেন—এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আদালতে নারাজি দাখিলের সুযোগ রয়েছে। কিন্তু আদালতের পরিবর্তে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ তোলা দুঃখজনক।”

 

তিনি আরও বলেন,

“আমি সরেজমিনে তদন্ত করে যেসব তথ্য পেয়েছি, তার ভিত্তিতেই প্রতিবেদন দাখিল করেছি। একটি মামলায় দুটি পক্ষ থাকে-প্রতিবেদন কারো পক্ষে না গেলে সে অসন্তুষ্ট হয়ে মিথ্যা অভিযোগ তুলতে পারে। এতে আমার দায়িত্ব পালনে কোনো ব্যত্যয় ঘটেনি।”

সমাজসেবা কর্মকর্তা আরও জানান,

“আমি গত ১৪ ডিসেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। কিন্তু প্রায় তিন মাস পর আমার বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচার করা হলো-বিষয়টি আমার কাছে বোধগম্য নয়।”

কর্মকর্তা জানান, সংবাদ সম্মেলনের সুনির্দিষ্ট কপি ও সংশ্লিষ্ট ডকুমেন্ট পেলে তিনি বাদীর বিরুদ্ধে আদালতে লিখিতভাবে প্রয়োজনীয় আইনগত প্রতিকার চাইবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/