• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠির উদচড়া গ্রামে বাড়িঘর দখলের অভিযোগ।

Reporter Name / ২৬১ Time View
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

 

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের উদচড়া গ্রামে প্রতিবন্ধী পরিবারের সদস্যদের উচ্ছেদ করে বাড়িঘর দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ৯ এপ্রিল ভুক্তভোগীর পরিবারের পক্ষে এন্তাজ মৃধার ছেলে মো: বেল্লাল মৃধা বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একখানা লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে সামছুল হক মৃধার পুত্র মো: শহিদ মৃধা, মো: শহিদ মৃধার পুত্র পুত্র আল আমিন মৃধা, মো: আবু বক্কর মৃধা, মো: আইয়ুব আলীর পুত্র মো: নুরুনবী মৃধা, শহিদ মৃধার কন্যা মোসা: কুলসুম, স্ত্রী মোসা: ফুলসোনা বেগমকে বিবাদী করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে বাদী বেল্লাল হোসেন ১৪ শতাংশ জমিসহ একটি টিনসেড বিল্ডিং ক্রয় করে। রেজির্ষ্টির আগে ষ্ট্যাম্পে লিখিত চুক্তি করে ১৩ সেপ্টেম্বর ২০০১ সালে ৫০ হাজার টাকা গ্রহন করে বিবাদী পক্ষ ঘরবাড়ির দখল ক্রেতাকে বুঝিয়ে দেন। কিন্তু বিবাদীগনের পিতা জমি দাতা সামছুল হক স্টক করে মারা যাওয়ার কারণে জমি ক্রেতা সাব কবলা করে নিতে পারেন নাই। এ বিষয়ে প্রায় ১৪ বছর পূর্বে ঝালকাঠি আদালতে ভুক্তভোগী বেল্লাল হোসেন বাদী হয়ে সাব কবলা রেজিষ্ট্রি পেতে একখানা মামলা দায়ের করেন। সেই মামলার উকিল কমিশনের সরেজমিনে তদন্ত হওয়ার কথা ছিল ৯ এপ্রিল। এ খবর পেয়ে বিবাদীরা ৮ এপ্রিল সকাল ৬টার দিকে ২০০১ সাল থেকে বসবাসরত প্রতিবন্ধী পরিবারের বসদ ঘরে ঢুকে ঘরের ব্যবহৃত সকল মালামাল ছুড়ে বাহিরে ফেলে দেয় এবং সোনাগহনা নগদ টাকা লুটপাট করে অন্যায়ভাবে ঘর তাদের দখলে নিয়ে যায়। বর্তমানে ভুক্তভোগী পরিবার প্রতিবন্ধী শিশু বাচ্চা নিয়ে খোলা আকাশের নীচে বসবাস করছে।

এ ব্যাপারে গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি এবং পাশের বাড়ির বাসিন্দা সৈয়দ হুমায়ূন কবীর এই প্রতিবেদককে বলেন, আমি বেশ কয়েকবার সালিস বিচারে বসেছিলাম কিন্তু বিবাদী পক্ষ সালিশ বিচারের তোয়াক্কা না করে এরকম অমানবিক ও পাশবিক কাজ করেছে যা কোনভাবে মেনে নেয়া যায় না। এই অন্যায় ও অমানবিক কাজের দ্রুত সুরাহা ও সঠিক বিচার হওয়া উচিত। পরিবারটি প্রতিবন্ধী বাচ্চা নিয়ে খোলা আকাশের নীচে রাত্রি যাপন করছে যা খুবই হৃদয়বিদারক।

এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, “উক্ত ঘটনায় একখানা অভিযোগ পেয়ে তদন্ত করে সত্যতা পেয়েছি এবং অভিযোগ খানা এজাহার হিসাবে গ্রহন করা হয়েছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/