• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

রামপালে যাত্রাপালার নামে অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবীতে ইমাম সমিতির বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ৩০৫ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

সরদার মহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি বাগেরহাট : রামপালে যাত্রাপালার নামে অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবীতে উপজেলা ইমাম সমিতির পক্ষ থেকে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা ইমাম সমিতির নেতৃবৃন্দ ফয়লাহাট বাসস্টান্ড মসজিদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ ও সমাবেশ শেষে খুলনা মোংলা মহাসড়কে এক বিক্ষোভ সমাবেশ বের করেন।

রামপাল ইমাম সমিতির সভাপতি ফয়লা বাজার মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে ও ইমাম সমিতির সাধারণ সম্পাদক এবং তাপবিদ্যুৎ কেন্দ্র রোড সংলগ্ন হযরত উমর রাঃ জামে মসজিদের ইমাম হাফেজ কারী মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন, রামপাল উপজেলা জামায়াত ইসলামের আমির আলহাজ্ব মল্লিক আব্দুল হাই, ভাগা আর রহমান জামে মসজিদের খতিব মাওলানা জিহাদুল ইসলাম, ফয়লা আসিয়া মাদ্রাসার প্রিন্সিপাল শরীফ মোহাম্মদ আবদুল কাদির, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, ফয়লা বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব ও ইমাম সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী হাফেজ কারী আল আমিন, মাওলানা মিরাজ মাহমুদ সহ ইমাম সমিতির নেতৃবৃন্দ। মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

বক্তাগণ হুসিয়ারী উচ্চারণ করে বলেন, রামপালের মাটিতে কোন প্রকার অনৈসলামিক কার্যকলাপ করতে দেয়া হবে না। আমরা বাগেরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়ে হুসিয়ারী উচ্চারণ করেছি। রামপাল প্রেসক্লাব নামের একটি সংগঠনের সভাপতি ফকির আতিয়ার রহমান ও তার দোষররা খুলনার জনৈক ফারুক আনন্দ মেলার নামে যাত্রাপালা আয়োজন করে।

রামপাল প্রেসক্লাবের আতিয়ার মোটা টাকার ডোনেশনের বিনিময়ে মেলার অনুমোদন করায়। বিষয়টি জানাজানি হলে এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ধোয়াসার সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপালে তৌহিদি জনতার মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে বলে নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি মো. সেলিম রেজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/