• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এ.কে.এম কামরুজ্জামান

Reporter Name / ৩৪৪ Time View
Update : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

ঝালকাঠি প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে ঝালকাঠি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ এ.কে.এম কামরুজ্জামান।

তিনি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসাবে কর্মরত আছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক আশরাফুর রহমান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) এর ক্রেস্ট অধ্যক্ষ এ.কে.এম কামরুজ্জামানের হাতে তুলে দেন।

অধ্যক্ষ এ.কে.এম কামরুজ্জামান ১৯৯৬ সালের পহেলা জানুয়ারী প্রভাষক হিসাবে প্রথম চাকুরীতে যোগদান করেন। ২০১৩ সালের পহেলা জানুয়ারী তিনি মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার মাটিভাঙ্গা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার বাবা মরহুম আব্দুল মজিদ হাওলাদার ও মাতা বিলকিস বেগম শিক্ষানুরাগী ছিলেন।
অধ্যক্ষ এ.কে.এম কামরুজ্জামান জানান, “আমার দীর্ঘদিনের সাধনার সুফল পেয়েছি। শিক্ষা ক্ষেত্রে অবদান রাখতে আমাকে আরো অনুপ্রেরনা যোগাবে। আমাকে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করায় আমি উপজেলা ও জেলা শিক্ষা অফিস এবং জেলা প্রশাসনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন, আমার অর্জিত এ পুরস্কার মনস্বিতা ডিগ্রী কলেজকে উৎস্বর্গ করলাম।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/