• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে তৃণমূল নেতাকর্মীদের ভার্চুয়াল সভা

Reporter Name / ৩১৯ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

ঝালকাঠি প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে বরিশাল এবং চট্রগ্রাম বিভাগের জেলা, উপজেলা,পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে ভার্চুয়াল সভা ৩ সেপ্টেম্বর বিকেল ৪. ৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলায় ভার্চ্যুয়াল সভায় নেতাকর্মীরা জেলা শিল্প কলা একাডেমি হলরুমে সংযুক্ত হন।
ঝালকাঠীতে ভার্চুয়াল সভায় অংশ গ্রহণ করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুবুল হক নান্নু, ঝালকাঠি জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন, সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিবা আমিন আল গাজী, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, মোস্তফা কামাল মন্টু, মনিরুল ইসলাম নুপুর,  এ্যাড. মাহেব হোসেন,এ্যাড. মিজানুর রহমান মুবিন,ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. নাসিমুল হাসান, সাধারন সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, ঝালকাঠি সদর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ এজাজ হাসান, মোঃ খোকন মল্লিক,  নলছিটি পৌর বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর, নলছিটি উপজেলা বিএনপি  সভাপতি মোঃ  আনিসুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মীরবহর, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব এ্যাড. মোঃ আনিসুর রহমান খান, জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল সাধারণ সম্পাদক এ্যাড. সাকিনা আলম লিজা, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ, জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদির হোসেন, সাধারন সম্পাদক চাষী নান্না খলিফা, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, সাধারণ সম্পাদক মোঃ জে আলম জুয়েল, জেলা মৎস্য জীবী দলের সভাপতি এ্যাড. কামরুল আহসান, সাধারণ সম্পাদক মোঃ সরদার মোঃ শহিদুল্লা সহ তালিকা ভুক্ত ১৮০ জন প্রতিনিধি।
দলীয় সুত্রে প্রকাশ ভার্চুয়াল সভায় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহামুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখার পরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও মানুষের আস্থা অটুট রাখতে এবং দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে সেরকম কর্মকাণ্ডে সংযুক্ত থাকার আহবান জানান এবং বিতর্কিত কর্মকাণ্ড বা দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন কর্মকান্ডে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে কঠোর শাস্তি মুলক ব্যবস্থা নেয়ার হুশিয়ারী প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/