• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

বিমান থেকে গাজার উত্তরাঞ্চলে খাদ্য ফেলা ফের শুরু করেছে যুক্তরাষ্ট্র

Reporter Name / ৪১২ Time View
Update : সোমবার, ১০ জুন, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকার উত্তরাঞ্চলে রোববার মার্কিন কার্গো বিমান থেকে ১০ মেট্রিক টনেরও বেশি খাদ্য ফেলা হয়েছে। ওই অঞ্চলে ইসরায়েলি অভিযানের কারণে এই ধরনের সরবরাহ স্থগিত করার পর ফের তা ফেলা হলো। মার্কিন সামরিক বাহিনী এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।
আট মাসের ভয়াবহ সংঘাতের কারণে গাজার মানুষের জন্য মানবিক সহায়তার একেবারে জরুরি হয়ে পড়েছে। ইসরায়েল স্থলপথে সাহায্য প্রবেশে বিলম্ব করায় যুক্তরাষ্ট্র আকাশ ও সমুদ্র পথে এটি সরবরাহের দিকে মনোনিবেশ করেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, ‘উত্তর গাজার মানুষের জীবন বাঁচতে বিমান থেকে মানবিক সহায়তা ফেলা হয়েছে।’
এতে বলা হয়েছে, ‘এই পর্যন্ত যুক্তরাষ্ট্র গাজায় ১,০৫০ মেট্রিক টনেরও বেশি মানবিক সহায়তা পাঠিয়েছে।’ এছাড়াও তারা গাজা উপকূলের সাথে সংযুক্ত একটি অস্থায়ী জাহাজের ঘাট দিয়েও গাজায় খাদ্য সহায়তা বিতরণ করেছে।
গাজা তাদের ইতিহাসের সর্বকালের সবচেয়ে রক্তক্ষক্ষী যুদ্ধের মধ্য দিয়ে চলায় তারা চরম ভোগান্তির মুখে পড়েছে।
ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এএফপি জানায়, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার ফলে এই যুদ্ধ শুরু হয়। ওই দিন হামাসের হামলায় ১,১৯৪ ইসরায়েলি নাগরিক নিহত হয়, যার বেশিরভাগই বেসামরিক ছিল।
এদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় গাজায় কমপক্ষে ৩৭,০৮৪ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং নারী ও শিশু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/