• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

জনগণের আন্দোলন কখনো বিফল হয় না : মির্জা ফখরুল

Reporter Name / ৪১৮ Time View
Update : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

খবর জনতা ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী গণবিচ্ছিন্ন সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। পবিত্র রমজান মাসেও আইনশৃঙ্খলা বাহিনীর অমানবিকতা ও নিষ্ঠুরতায় বিরোধী নেতাকর্মীরা গভীর আতঙ্কের মধ্যে দিনযাপন করছে।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। সোমবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদ হারুনকে তার বাসভবন থেকে গোয়েন্দা পুলিশ কতৃর্ক গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে তিনি এ বিবৃতি দেন।

মির্জা ফখরুল বলেন, দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় জুলুম চালিয়ে যাচ্ছে। বিরামহীনভাবে বানোয়াট ও ভিত্তিহীন মামলা করে গ্রেপ্তার, ফরমায়েশি সাজা প্রদান ও কারান্তরীণ করে বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে। আর সেটিরই অংশ হিসেবে হারুন উর রশীদ হারুনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।

ফখরুল আরো বলেন, এ ধরনের অপকর্মের মাধ্যমে দখলদার, ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী আওয়ামী অবৈধ সরকার দেশে নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠিত করতে চাইছে। কিন্তু ‘ডামি’ সরকারের শত জুলুম-নির্যাতনের মাঝেও বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রেখেছে। জনগণের আন্দোলন কখনো বিফল হয় না, জনগণের বিজয় হবেই।

বিএনপি মহাসচিব হারুনের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার এবং সাজা বাতিলসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/