• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রফতানি স্থগিত করল ভারত

Reporter Name / ৪৪৬ Time View
Update : শনিবার, ২৩ মার্চ, ২০২৪

গত ডিসেম্বরে অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রফতানি স্থগিত করেছিল ভারত। আগামী ৩১ মার্চ ওই স্থগিতাদেশ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নতুন বিবৃতির মাধ্যমে এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ দিলো দেশটি।

আজ শনিবার (২৩ মার্চ) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সাধারণ নির্বাচনের আগে পেঁয়াজ রফতানির স্থগিতাদেশ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছে। এতে বিদেশী কিছু বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাবে।

সূত্রটি জানিয়েছে, দেশটির ব্যবসায়ীরা আশা করেছিলেন যে নতুন করে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হবে না। কারণ রফতানি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে স্থানীয় দাম অর্ধেকেরও বেশি কমে গেছে। কিন্তু দেশটির সরকার শুক্রবার এক আদেশ জারি করেছে যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে।

নাম প্রকাশ না করার শর্তে মুম্বাইভিত্তিক একটি রফতানি সংস্থার নির্বাহী কর্মকর্তা বলেছেন, নতুন মৌসুমের ফসল রফতানি করা না হলে দরপতন ত্বরান্বিত হয়। সেজন্য সরকারের এমন সিদ্ধান্ত আশ্চর্যজনক এবং সম্পূর্ণ অপ্রয়োজনীয়।

উল্লেখ্য, ভারতে পেঁয়াজের রাজধানী খ্যাত মহারাষ্ট্রের কিছু পাইকারি বাজারে পেঁয়াজের দাম গত ডিসেম্বরে ছিল সাড়ে চার হাজার রুপি। এখন সেখানে প্রতি ১০০ কেজিতে ১২০০ রূপি কমে এসেছে।

সূত্র : রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/